বাবা ছাড়া জীবন

0

চলার পথে সকল সময়
বটের ছায়া বাবা,
বাবার মত আপন কেহ
কোথায় বলো পাবা।

বাবা যেমন ভুবন মাঝে
ছিলো বাঁচার শক্তি,
বাবার প্রতি ছিলো সদা
সম্মান এবং ভক্তি।

সকল কাজে বাবা আমায়
চলার সাহস দিতো,
কঠিন কাজের ভারটা বাবা
নিজের কাঁধে নিতো।

মনের মাঝে লুকানো সেই
কথা হয়নি বলা,
ভাবতে ভীষণ অবাক লাগে
তোমায় ছাড়া চলা।

প্রীতিডোরে আগলে রেখে
সাহস দিতে তুমি,
মায়ার বুকে জড়ায় আদর
করেই দিতে চুমি।

বাবার অতীত স্মৃতিগুলোই
হৃদয় পটে আঁকা,
বাবা ছাড়া জীবন যেনো
আঁধার মাঝে ঢাকা।

বাবার কথা হৃদয় মাঝে
ভীষণ মনে পড়ে,
আমায় ছেড়ে কেমন করে
আছো মাটির ঘরে?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “বাবা ছাড়া জীবন”

Leave a Reply