বৃষ্টি দাও

0

 

দুনিয়া জুড়ে বইছে,

গরম বাতাস

তোমার বান্দারা করছে,

সবাই হাসফাঁস।

অনুশোচনায় দাঁড়িয়ে,

তোমার দরবারে ।

হাজির হয়েছি,

 ইস্তিসকার নামাজে।

 

দুহাত তুলে করছি সবাই দুআ।

 

বৃষ্টি দাও! বৃষ্টি দাও! 

রহমতের ধারা।

ক্ষমা করো! তুলে নাও,

আজাবের হাওয়া। 

 

গাছপালা পশু-পাখিও আজ বৃষ্টির অপেক্ষায় 

ছোট ছোট শিশুরাও দাবদাহে যন্ত্রণায় 

বুঝতে পেরেছি মোরা করেছি, অনেক ভুল 

বৈরি এ আবহাওয়া

 আমাদের পাপের মাশুল। 

 

দুহাত তুলে তাই করছি সবাই দুআ

 

বৃষ্টি দাও! বৃষ্টি দাও!

 রহমতের ধারা। 

ক্ষমা করো! তুলে নাও,

আজাবের হাওয়া। 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply