বেলা ফোরাবার আগেই

0

বেলা ফুরাবার আগেই ফিরতে হবে,

পাপ করতে আনন্দ লাগে, মজা লাগে কিন্তু তা সাময়িক সময়ের জন্য, কিছু সময় গড়ানোর পর তা মারাত্মক হতাশা হয়ে ফিরে আসে , জীবনটা দূর্বিষহ হয়ে ওঠে!
অন্যদিকে পাপ থেকে বাঁচতে কষ্ট হয়, আকর্ষণীয় জিনিসটা না দেখে চোখ ফিরিয়ে নেয়া বেশ কষ্টকর!  সাময়িক সময়ের জন্য ভিতরটা হাহাকার করে!  কিন্তু পরক্ষণেই যখন মনে হয় এটা আমার রবের নির্দেশ পালন করার জন্য নফসের বিরুদ্ধে জিহাদ, তখন কেমন যেন ভিতরে এক ঠান্ডা বাতাস বইয়ে যায়,আত্ম শান্ত হয়ে যায় !  মনে হয় দুনিয়ায় অশান্তি বলতে কিছু নাই ! হ্যাঁ,এটা রবের দেয়া সামান্য রহমত মাত্র !
#আমরা যারা ঈমানদার কিন্তু পাপী, তারা পাপ কালীন সময় আর দ্বীনের পথে থাকা কালীন সময়টা একটু খেয়াল করলেই ব্যাপারটা বুঝতে পারি!
#একটু কম্পেয়ার করেন,আপনার ঐ দিন, যেদিন আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন নি,কুরআন তিলাওয়াত করেন নি, নেশা করছেন, মেয়ে নিয়ে ফূর্তি করছেন,মানুষের সাথে ক্ষমতার দাপট দেখিয়েছেন, বাজে ব্যবহার করছেন, রবের দেয়া কোন দায়িত্বই পালন করেন নি ! রাতে ঘুমানোর আগে আপনার মনের কি অবস্থা কেমন ছিল?
আর ঐ দিনের সাথে যেদিন  আপনি ফজরের নামাজ জামাতে পড়েছেন, আল্লাহর হুকুম মানতে নেশা, মেয়ে,অহংকার আর হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে রেখে চলেছেন সারাদিন, নিজের পরকাল নিয়ে ভেবেছেন, নিঃশর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, সেদিনটা কেমন ছিল?  রাতে ঘুমানোর আগে আপনার আত্মার অবস্থা কেমন ছিল ??

#সত্যি বলতে, আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি নিজেরাই জানি না,দুনিয়ায় সম্পদ, প্রতিপত্তি, যশ খ্যাতি আর সুন্দরী নারীকেই সফলতা মনে করছি!  অথচ এটা কোন সফলতাই না আখেরাতের তুলনায় ! সামান্য কটা দিন ভালো থাকার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি আমরা অথচ যে জীবনের কোন শেষ নাই, সেটাকে কেয়ার ই করছি না!

#আমিও এটা অনুভব করি, যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি,আত্মাটা প্রশান্ত হয়ে যায়,কোন হতাশা থাকে না, দুনিয়াকে তুচ্ছ ই মনে হয় ! ফ্যাকাসে মনে হয়!

আবার যখন একটু একটু নাফারমানি শুরু করি, মনটা অস্থির হয়ে ওঠে, দুনিয়াটা চাকচিক্যময় লাগে, সব কিছুর প্রতি আকর্ষণ বাড়ে, নারী, যশ খ্যাতি ইত্যাদি মারাত্মক রকম টানে, মুহুর্তেই না পাওয়ার হিসাব গুলো সামনে এসে হতাশা গ্রাস করে ফেলে!  জীবনটা মারাত্মক দুর্বিষহ হয়ে ওঠে, শান্তি  পালিয়ে যায় মনের মধ্যে থেকে!!

#এ প্রশ্ন গুলোর উত্তর জানা খুব দরকার,  কে আমি?  কোথায় ছিলাম?  কোথায় যাব?  কি অর্জন করতেছি আর কি ই বা আমার রবে?  কে আপন আমার আর কাকেই ভালবাসতেছি?  কি সম্বল আমার দরকার আর কি আমি কামাই করতেছি??
ভেবে দেখা উচিত বারবার, বারবার ভাবা উচিত আমার গন্তব্য কোথায়?  মানুষের বাহবা আমাকে কিছু  দিবে কিনা?  নাকি রবের সন্তুষ্টি ই আমাদের চূড়ান্ত সফলতা ?

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

2 Replies to “বেলা ফোরাবার আগেই”

Leave a Reply