ভাগ্যের চাঁদ ফিকে

0

অসাড় জাতি ভাগ্যের জোরে
নির্ভর করে চলে,
বলছে জাতি লিখন আছে
পাবো সময় হলে।

এমন জাতি আঁধার ঘুচে
আলোর দেখা পাবে?
পিঠের দাঁড়া ভাঙ্গা জাতি
চাকর হয়ে যাবে।

অলীক স্বপ্ন ভাগ্যের উপর
আশার স্বপন ঢাকা,
অক্ষম জাতি ভাবতে থাকে
সচল ভাগ্য চাকা।

ভাগ্যের স্রোতে গা ভাসিয়ে
মরবে জাতি ডুবে!
আঁধার ঢাকা আলোর রেখা
দেখবে তবে পুবে।

নিজের ভাগ্য বদল করতে
অক্ষম হলে তবে,
এমন জাতির—পুরা জীবন
আঁধার মাঝে রবে।

চেতনা হীন রইলো জাতি
ভাগ্যের দোহাই দিয়ে
হামাগুড়ি —–খেয়ে পড়বে
জাতি চলতে গিয়ে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

One Reply to “ভাগ্যের চাঁদ ফিকে”

Leave a Reply