এত আপন হলে কি করে! ( প্রেমের কবিতা, জীবনমুখী কবিতা)

2

তুমি আমার কত আপন তা কি তুমি জান? না তা তুমি জাননা।তুমি আমার এত আপন যে এর উপর কোন আপন নেই। তুমি আমার আপন বলেই আমি ফুল তুলি, মালা গাঁথি, শিউলি ফুলের গাছের তলায় গিয়ে বসে থাকি।তুমি আমার আপন বলেই আমি পাহাড়কে বলি মাছ আর মাছকে বলি পাহাড়। তুমি আমার আপন বলেই আমি রোজ রাতে সিংহল নদীর ধারে গিয়ে বসে থাকি, সেখানে যদি একটি মাছ লাফ দেয় আমি বলি আমার প্রিয়া যাচ্ছে। তুমি আমার আপন বলেই আমি কোন গান গাইনা শুধু ছবি আঁকি, সবচেয়ে সুন্দর ছবিটি’ বলি, এটি আমার গান।তুমি যদি আমার আপন না হতে কোন কিছুই হতনাঃ ফেরিওয়ালা ‘ফেরি’ করতনা, বাঁশিওয়ালা তার সবচেয়ে সুন্দর সুর বাজাতনা, গায়ক তার গানে নতুন কোন সুর তুলতনা।তুমি আমার আপন বলেই পাখি ডাকে, নদী বয়, সাগর তার ‘ধাঁ ধাঁ’ শব্দ তোলে।

এবার বল তুমি  এ আপন হলে কি করে?  এ আপন হয়েছ কারন তুমি রোজরাতে অন্নপূর্ণা পাহাড়ের কাছে গিয়ে হ্যামিলনের টিক্কাওয়ালার  গান শুনতে। তুমি এখন আর সে গান শুননা।শুননা কেন? তুমি আবার সে গান শুন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply