নিম্ন মানের জীবন

0

শ্রমিক মানে নিম্ন মানের
সাদামাটা জীবন,
গায়ের ঘামে গড়ে তোলে
অন্যের রাজ ভবন।

শ্রমিক গণে ধনীর কাছে
অমানুষে হয় গন্য,
তাদের গড়া রাজ প্রাসাদে
ধনীরা হয় ধন্য।

কঠিন তাপে ফসল রোপে
মূর্খ খেতাব জোটে,
ধানের আঁটি মাথায় নিয়ে
ধনীর বাড়ি ছোটে।

এসির ঠাণ্ডায় ঘুমায় ধনী
নরম তোষক খাটে,
শ্রমিক তখন কঠিন রোদে
ঘুমায় পথে ঘাটে।

রাখে না খোঁজ তাদের কেউ’ই
খাচ্ছে তাঁরা কী,
তাদের ধানের ভাতের সাথে
ধনীরা খায় ঘি।

দুধ বিক্রিতে ধনীর পুষ্টি
সঠিক মাত্রায় রাখে,
নিজের খাবার হয় না বলে
পুষ্টিহীনতায় থাকে।

বয়স ভারে অসাড় দেহে
বাসা বাঁধে রোগে,
টাকার জন্য পায় না সেবা
অসুখ নিয়ে ভোগে।

রাজনীতিবিদ সমাজ নেতা
মঞ্চে দিয়ে ভাষণ,
শ্রমিক বলে নানান ভাবেই
করে তাদের শাসন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply