দারিদ্র্যতা

0

হাজার ব্যথা বুকের মাঝে
নিত্য দিনে কাঁদি,
গভীর রাতে হৃদয়-কোণে
অশ্রূ আমি বাঁধি।

আনন্দ নেই বিষাদ ভরা
ছিলো হৃদয় ব্যাপী,
মলিন মুখে শারীরিক সেই
দারিদ্রতা মাপি।

ক্ষুধার জ্বালায় দিশাহারা
ছিলাম সর্ব ক্ষণে,
অভাব অনটনে শান্তি
পাইনি কভু মনে।

ক্ষুধার জ্বালায় কাতর আকুল
বিলোপ নাশে কায়া,
কষ্টের কথা ভাবতে মনে
লাগে ভীষণ মায়া।

জীবন আর্থিক অনটনে
অতি কষ্ট ছিলো,
দারিদ্র্যর সেই করাল গ্রাসে
বাস্তব শিক্ষা দিলো।

শারীরিক সেই ক্ষুধা ভীষণ
ভাবে ঝলসে উঠে,
প্রমোদ কানন তৃপ্তি হীন যে
ক্ষুধার ছায়া রটে।

খোলা আকাশ,তারই নীচে
হতো রাতের শয়ন,
কষ্টে আবছা প্রতিবিম্ব
কাঁদতো দুটো নয়ন।

ক্ষুধার সাথে জীবন মরণ
যাচ্ছে লড়াই করে,
ক্ষুধার রাজ্যে গোলক ধাঁধা
যাই ইতিহাস গড়ে।

ক্ষুধার কষ্টে…. উপলব্ধি
পেলাম সঠিক শিক্ষা,
জীবন গড়তে মূল্যবোধে
ক্ষুধার নিলাম দীক্ষা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply