অস্তিত্ব মম- ভাস্কর পাল

0

অস্তিত্ব মম

  • ভাস্কর পাল

 

জীবনের এই ছোট্ট খাঁচায়

বিরাট এক মস্ত বাঁধন,

অস্তিত্বের পরিহাসে-

জীবনটা আজ অচল।

 

অন্ধকারেই হচ্ছে কত

বাস্তব গুলো অবাস্তব,

ভাগ্য চক্রের রথের চাকায়

অস্তিত্ব আজ হচ্ছে শেষ।

 

অকারণেই কত চিহ্ন

অজান্তেই যাচ্ছে মুছে-

নিজেরই আজ অস্তিত্ব নেই

নিজের দেহের মাঝে।

 

নিজের ভাগ্য অন্যের হাতে

হচ্ছে লেখা খুব গোপনে,

অস্তিত্বটা আজ মুছে গেছে

অন্তরের মাঝ হতে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply