0
প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা
ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে
ন্যায় বিধান, আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন ।
প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার,
চিন্তার গভীরতম স্তরে অবগাহন ছিন্ন অহংকারের বহুপল আবরণ ।কাঠগড়া নির্মিত আকাঙ্ক্ষা পরিতৃপ্তির মধ্যবর্তী অতল ফাঁকে,
প্রত্যাশা দীর্ঘকাল উপবাসী, প্রাপ্তি ক্লান্ত অনুশোচনায় নতশির।
সুখ ক্ষণভঙ্গুর অনুষঙ্গ পূর্ণতার প্রত্যয়ে জন্মে
বিস্তৃত অপূর্ণতার মহাদেশ নির্বাসন রচনা করে ।নৈতিক দণ্ডাধিকারী নির্লিপ্ত প্রত্যক্ষদর্শী—
দোষ-গুণের বিভাজন আত্মপ্রবঞ্চনা নৈঃশব্দ্যের রূপ।
কাঠগড়ায় ভাষা ক্লান্ত, মহৎ বলে পরিচিত সমস্ত ধারণা
নিজস্ব সীমাবদ্ধতায় সংকুচিত হয়।

উদ্ভাসিত কঠিন জ্ঞান অসন্তোষ ব্যর্থতার দাগে
চেতনার বিকাশধারা ভাঙন-পতন উত্তরণের পূর্বশর্ত।
অন্তর্লীন তীর্থক্ষেত্র উত্তর অনাবশ্যক,
দায়স্বীকারই মুক্তির একমাত্র শুদ্ধ ব্যাকরণ।

0