সুশাসনের আলো

0

সবার কাছে সরকার হবে
ন্যায়-নীতিতে স্বচ্ছ,,
জনস্বার্থের লক্ষ্য তাদের
থাকবে সদাই উচ্চ।

দুর্নীতি আর অন্যায়ের ঐ
কালো ছায়া মুছে,
সব মানুষের দুঃখ-কষ্ট
যাবে এবার ঘুচে।

শাসন নীতি চলবে দেশে
সবার জন্য সমান,
ধনী-গরিব সবাই পাবে
একই রকম সম্মান।

মিথ্যাচারের দেয়াল ভেঙে
আসবে নতুন ভোর,
জনগণের শক্তিতে আজ
কাটবে জুলুম-ঘোর।

যোগ্যতা আর মেধা দেখে
মিলবে সবার কাজ,
লুটপাটেরই দিন ফুরাবে
আসবে ন্যায়ের রাজ।

সবাই যেন স্বাধীন ভাবেই
বলতে পারে কথা,
শাসকদের এই শোষণে কেউ
পাবে নাকো ব্যথা।

শ্রেণি-বিভেদ ভুলে সবাই
মিলেমিশে রবে,
সুশাসনের জোয়ারে আজ
সবাই খুশি হবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply