ইচ্ছে আমার

0

ইচ্ছে আমার
মোঃ রুহুল আমিন

ইচ্ছে আমার বেঁচে থাকার
মনেতে সেই আশা,
রাখবে জানি বাঁচিয়ে মোর
বাংলা মায়ের ভাষা।

থাকবো আমি হয়ে তখন
পাঠ্য বইয়ে পাখি,
আমার ছড়া পড়বে শিশু
খুললে যবে আঁখি।

দিক দিগন্ত দেশ দেশান্তর
খুঁজে মোরে পাবে,
পাহাড় পর্বত সাগর জলে
যেথায় তবে যাবে।

সকল জনে খুঁজবে তবে
পাঠ্য বইয়ে পড়ে,
থাকার ইচ্ছে সেদিন থেকে
সবার হৃদয় ঘরে।

এই ধরাতে বেঁচে থাকতে
মনটা তবে চায়,
সব খানেতে খুঁজলে যেন
খুঁজে মোরে পায়।

যেদিন থেকে জেনেছি যে
যোগ্য লোকে বাঁচে,
সেদিন হতে থাকতে ভবে
মনটা আমার যাচে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply