উত্তর জানেন সৃষ্টিকর্তা

0

 

পৃথিবী একটু একটু ক’রে ঘুরছে
আর আমরা একটু একটু ক’রে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি
এটা ভাবলেই যেন কেমন লাগে!
সকাল হচ্ছে দুপুর হচ্ছে বিকাল হচ্ছে…রাত শেষ হয়ে যাচ্ছে…আবার সকাল হচ্ছে…
এভাবেই আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
শুধু আমরাই ঐ দিকে এগোচ্ছি তা না
পৃথিবীও এগিয়ে যাচ্ছে একই দিকে।
প্রতিদিন কতকিছু আমাদের চোখের সামনে ঘটছে
যা যা ঘটছে সব অতীত হয়ে যাচ্ছে।
একটা একটা ক’রে সেকেন্ড চলে যাচ্ছে…
যে সেকেন্ড চলে যাচ্ছে শত মাথা কুটলেও
সে সেকেন্ড আর ফিরে পাওয়া যাবে না,
যে দিন চলে যাচ্ছে সে দিন আর ফিরে আসবে না…
কোনোদিন না।
একটা একটা ক’রে সেকেন্ড চলে যাচ্ছে…
আমরা বড় হয়ে যাচ্ছি
আমাদের বয়স বেড়ে যাচ্ছে।
এসবই হচ্ছে যেহেতু পৃথিবী ঘুরছে ব’লে।
যদি না ঘুরত তাহলে কি এসব হ’ত?
তাহলে কি আমাদের বয়স বাড়ত?
তাহলে কি জন্মের পর আমরা আর মৃত্যুর দিকে এগিয়ে যেতাম না?
আমি জানি না এসব প্রশ্নের উত্তর
উত্তর তো জানেন একমাত্র সৃষ্টিকর্তা
কারণ তিনি যেমন আমাদের সৃষ্টি ক’রেছেন তেমন পৃথিবীকেও সৃষ্টি ক’রেছেন।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

Leave a Reply