এলো স্বাধীনতা

0

এলো স্বাধীনতা
মোঃ রুহুল আমিন

পাক বাহিনীর কবল থেকে
মুক্ত করলে দেশ,
নিজের দেশে স্বাধীন ভাবে
থাকবো তবে বেশ।

পরাধীনতার শিকল বেড়ি
ভাঙতে মোরা চাই,
জীবন বাজি রেখে সবাই
যুদ্ধ করতে যাই।

দেশ স্বাধীনে জীবন দিলো
নবীন তরুণ দল,
সন্তান শোকে কাতর মা’য়ে
ঝরে চোখে জল!

লাল সবুজের বিজয় কেতন
নেয় জড়িয়ে তাই,
শোক কাটিয়ে মায়ের মুখে
হাসি দেখতে পাই।

ছাব্বিশে মার্চ আজ বাঙালির
বেজায় খুশির দিন,
কোনো দিনও শোধ হবার নয়
শহিদ ভাইয়ের ঋণ।

পাক সেনাদের বিনাশ করে
মুক্তির গাহি গান,
স্বাধীন খেতাব পেলো জাতি
বিশ্বে পেলাম মান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ

#কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ স্ত্রীর চোখে স্বামী হলো মহাপুরুষ ভাই মনে প্রাণে ভালোবাসে ছলনা করেনা তাই। নিজে কষ্ট সহ্য

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

Leave a Reply