গরিবের স্বপ্ন

0

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।

গরিবের ঘরে জন্ম নিয়েছি,
তাই কি আমায় হারতে হবে?
স্বপ্নগুলো পুড়বে আগুনে,
কাঁদবে মন দিনরাতে রবে?

বড়লোকেরা ভুল করলেও,
সমাজ বলে, “এ কিছু নয়!”
গরিবের ছোট্ট ভুল হলে,
সমাজ বলে, “পাপী ও হয়!”

অভাব আমার নিত্যসাথী,
তবু আমি স্বপ্ন দেখি।
শ্রমের ঘামে দিন গড়িয়ে,
আলো আসে আঁধার রেখি।

অবহেলার তীর সহ্য করি,
তবু আমি লড়ে যাবো।
মাথা উঁচু করেই এবার,
ভাগ্যটাকে গড়ে নেবো।

সমাজ যাদের নিচে ফেলে,
তাদের যুদ্ধে জয়ী হতে হয়।
চেষ্টা থাকলে, শ্রম দিলে,
সফলতা তো আসবেই এক সময়!

দিনের পরে রাত যে আসে,
আবার সূর্য ওঠে শেষে।
আজকে আমি কাঁদি বটে,
আগামীটা হাসব বেশে!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Wahidur Rahman

Author: Wahidur Rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

Leave a Reply