গোলামির দিন শেষ

0

আমরা সবাই দেশের জন্য
ঐক্যবদ্ধ রবো,
দেশের ভূমি রক্ষা করতে
শহীদ মোরা হবো।

বাঁচার মতো বাঁচতে মোরা
স্বাধীন করি দেশ,
বিজয় নিয়ে করছি সেদিন
গোলামির দিন শেষ।

দেশ সীমান্তে নজর রাখো
কামান করো তাক,
ট্রিগার চেপে বুলেট ছাড়ো
এলে যুদ্ধের ডাক।

সজাগ থাকো বীর সেনানী
সব বাহিনীগণ,
দেশের জন্য জীবন দিতে
করতে হবে পণ।

যুদ্ধের জন্যে প্রস্তুতি নাও
অস্ত্রে করো শান,
দুর্বার গতির জোয়ান তুমি
রেখো দেশের মান।

সবুজ ভূমি রক্ত ঝরায়
করবে যারা লাল,
আনবে ধরে মারবে পিষে
তুলে পিঠের ছাল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply