বিড়াল – ৯ (রূপক কবিতা)

0

ঘরের ভিতর বিড়াল খেলা করছে। আমি বলি, এই বিড়াল তুমি এমন করছ কেন? বিড়াল বলে, আরেকটি বিড়াল আছে।আমি বলি, কই? সে বলে, তুমি দেখছনা।কিছুক্ষণ পর বিড়াল’ বেরিয়ে আসল।আমি বলি, এই তুমি এতক্ষণ কই ছিলে? বিড়াল বলে, এমন এক জায়গায় যা তুমি দেখনা।বলি, মানে?  বলে, তোমার পায়ের কাছে এমন একটি জায়গা আছে যা তুমি দেখনা,  অত্যন্ত নির্জন।

আজ আমি সেই বিড়াল’ খুঁজি যা আমাকে তার নিজের সম্পর্কে জানান দেবে। কিন্তু বিড়াল’ কিছুই বলেনা।আমার কেন জানি মনে হয় এ বিড়াল বিড়াল নয়, অন্য কিছু। একজন বলে, না বিড়াল। আমার এখন তাকে মেরে ফেলতে ইচ্ছে করছে। মারতে গেলে তার গতিবিধি দেখে বুঝতে হবে এ বিড়াল বিড়াল কিনা।

বিড়াল কি আসলে মারা যায়?  না মারা যায়না।তাকে বুকে নিয়ে আদর করতে হয়, তখন দেখা যায় সে কি করে।

আমি সিদ্ধান্ত নিয়েছি আজ বড়সিতে মাছ ফেলবনা, সারাক্ষণ বিড়াল আদর করব, দেখব সে কি করে। সে যদি মাছের কাঁটা দিলে গফ করে খেয়ে ফেলে তাহলে বুঝব আসলেই সে বিড়াল। আর যদি না খায় তাহলে বুঝব অন্যকিছু।বিড়াল কি মাছের কাঁটা খাবে?  অবশ্যই খাবে, তানাহলে সে কিসের বিড়াল। শুনেছি দুকলার চরে আরেকটি বিড়াল আছে, তাকেও একবার টেস্ট করার ইচ্ছা আছে।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply