বেলা শুনছো

0

বেলা শুনছো

~ সাকিব আহম্মেদ স্নিগ্ধ।

বেলা শুনছো?
শেষ ট্রেন বোধহয়, মিস করেছি আমি!
ফেরা হলো না বুঝি, তোমার মনের ঘরে।

বেলা তুমি শুনছো?
আমি বোধহয় হারিয়ে গেছি,
ফুরিয়ে গেছি – এক অবহেলার মায়ার ডোরে।
ফেরা হলো না আর আমার –
তুমি নামক, সেই মায়ার ঘরে!

বেলা তুমি কি শুনতে পাচ্ছো?
আমি আর আসবো না – ফিরবো না।
আমি আর কখনোই ফিরতে চাই না,
তুমি নামক – সেই চিরচেনা ঠিকানাতে।

বেলা তুমি কি সত্যিই শুনতে পাচ্ছেো?
আমি আজ সত্যিই ভুলে গেছি!
সেই চিরচেনা পথের বাঁক।
তোমার সেই অবহেলায় – ঘৃণ্য ভালোবাসায়,
আজ পচন ধরে – ছিন্ন বিছিন্ন আমার  হৃদয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

সাকিব আহম্মেদ স্নিগ্ধ

Author: সাকিব আহম্মেদ স্নিগ্ধ

আসসালামু আলাইকুম আমি সাকিব আহম্মেদ স্নিগ্ধ, আমি একজন কবি, আমি ২০০৩ সালের ১৭ই অক্টোবর পিরোজপুর জেলার উপজেলা মঠবাড়িয়াতে জন্মগ্রহন করি। আমর পিতা মোঃ আবু মৃধা মাতার নাম মোসাঃ রেক্সনা বেগম।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply