জল-জীবনের লড়াই

0

নদীর কূলে নৌকা চলে
জালে ইলিশ মাছ,
জালটি মেলে রোদে পুড়ে
করতে থাকে ভাঁজ।

তুফান স্রোতে ঢেউয়ের নাচন
জীবন যুদ্ধ ভাই,
দিনের শেষে হাটে গিয়ে
খুশির হাসি চাই।

ভোর বেলাতে ডিঙি ভাসে
পুবের আকাশ লাল,
আশার টানে সাগর জলে
জেলে ফেলে জাল।

নদীর বুকে জীবন নাচে
কঠিন খেলায় মেতে,
স্বপ্ন ভাসে নোনা জলে
ছিড়া জালটা পেতে।

দমকা হাওয়া হঠাৎ এল
মেঘের গুরু ডাক,
ভয় কি জেলের বুকটি বড়
আসুক যত ঝাঁক।

ইলিশ ধরা নেশার মতো
টানছে কেবল টান,
মাঝ দরিয়ায় ভেসে আসে
ভাটিয়ালির গান।

জালের দড়ি হাতের মুঠোয়
শক্ত বাঁধন ভাই,
মাঝির দলেই সাহস আছে
ডর যে কিছু নাই।

কখনো বা জোয়ার আসে
মাতাল করা ঢেউ,
নদীর বুকে ঢেউয়ের নাচন
শোধ কি নেবে সেও।

আঁধার নামে ঝাপসা হয়ে
তেলের প্রদীপ জ্বলে,
গল্প জমে মাঝির সাথে
মিঠে কথার ছলে।

কষ্ট ভুলে মাছের আশায়
কাটছে সারা রাত,
সোনার তরী উঠুক ভরে
জেলের খালি হাত।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

Leave a Reply