ভগবান সত্য

0

ভগবান সত্য।
এই বিশ্ব যেমন সত্য
ভগবান তেমন সত্য।
সূর্য, চন্দ্র, বুধ, মঙ্গল যেমন সত্য
ভগবান তেমন সত্য।
যূথিকা, জবা, নিশিগন্ধা, হাসনাহেনা যেমন সত্য
ভগবান তেমন সত্য।
মানুষ যেমন সত্য,
পশুপাখি যেমন সত্য,
পাহাড়-পর্বত যেমন সত্য,
নির্ঝর-নির্ঝরিণী যেমন সত্য
ভগবান তেমন সত্য।
মিথ্যা যেমন কখনোই সত্য হয় না
ভগবান তেমন কখনোই মিথ্যা হয় না।
তাই ভগবান সত্য
হ্যাঁ ভগবান সত্য।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যুগের কবি

আমি হলাম যুগের কবি যুগের কথা বলি, সত্যের পথে চলব সদাই ভাঙব শৃঙ্খল গলি। অন্যায়েরই কালো ছায়া রুখব কলম ধরে,

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, জঠরের অন্নলোলুপ আর্তি নয়, সত্তার আদিম অনিবার্যতা,অস্তিত্বতত্ত্বের অনিবার্য উপপাদ্য, নিজেকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন অভাবের দর্শনে দীক্ষিত,

অ আর ক খ শব্দ শিখি

ভোর হলো ওই সূর্য ওঠে বাগান জুড়ে ফুলটি ফোটে খোকন সোনা মেলল দুটি আঁখি। বইটি নিয়ে কাঁধের ঝোলায় দুলছে তারা

স্কুলে চল

ভোর হলো ওই সূর্য ওঠে ফুলের কুঁড়ি বাগান ফোটে নতুন বেশে তৈরি হব আজ। ব্যাগটি নিয়ে কাঁধের ওপর দুপুর বেলা

Leave a Reply