যদি আমি

0

যদি আমি আকাশ হতাম
তাহলে আমি পৃথিবীকে ধরে রাখতাম।

যদি আমি সূর্য হতাম
তাহলে আমি বিনা পৃথিবী অন্ধ হতো।

যদি আমি বায়ু হতাম
তাহলে আমি বিনা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতো না।

যদি আমি প্রলয় হতাম
তাহলে আমি আপন খেয়ালে পৃথিবীতে ধ্বংসলীলা চালাতাম।

যদি আমি সাগর হতাম
তাহলে আমার জঠর মণিমুক্তায় পূর্ণ থাকতো।

যদি আমি জল হতাম
তাহলে আমার কোনো নির্দিষ্ট আকার থাকতো না।

যদি আমি সময় হতাম
তাহলে আমি কখনও থেমে থাকতাম না।

যদি আমি মেঘ হতাম
তাহলে আমার দেশ বিদেশ ভ্রমণে কোনো টাকাপয়সা লাগতো না।

যদি আমি যুদ্ধ হতাম
তাহলে আমার জন্য হয় জয় না হয় পরাজয় আসতো।

যদি আমি ভগবান হতাম
তাহলে আমি অসীম ক্ষমতার অধিকারী হতাম।

যদি আমি তুমি হতাম
তাহলে তুমি আমি হয়ে যেতে।

যদি আমি সত্য হতাম
তাহলে আমি মিথ্যা হতাম না।

যদি আমি শূন্য হতাম
তাহলে আমি কিছুই হতাম না।

যদি আমি কিছুই না হতাম
তাহলে আমার অন্য কিছু হওয়ার আশাও জাগতো না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/১২/২০২৩
বারুইপুর


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

Leave a Reply