শহর জুড়ে নেতার ডানা

0

 

সকালে উঠে নেতার কথা
ভাবি মনে মনে,
নেতার আদেশ মেনে তবে
থাকি নেতার সনে।

সকল কাজে নেতার কথা
মেনে যেনো চলি,
বিপদাপদে পাশে থাকবো
শপথ করে বলি।

নেতার কথায় সব খানেতে
রোজি ছুটে যাই,
তার বিনিময় কার্ডের চাউল
মাসিক ভাতা পাই।

নেতার ভোটে জেতার জন্য
সবি করতে পারি,
নেতার মার্কায় ভোট না দিলে
ধোলাই দিয়ে মারি।

চাঁদাবাজি টেন্ডারবাজি
তোলাবাজি মোর,
এক নামেতে চেনে আমায়
আছে নেতার জোর।

নেতার জন্য মরতে পারি
ধরে জীবন বাজি,
নেতার আদেশ মানতে তবে
জীবন দিতে রাজি।

মটর পঙ্খি নিয়ে আমার
ঘুরতে আছে মানা,
শহর জুড়ে ছাতার ছায়ায়
ঘেরা নেতার ডানা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

2 Replies to “শহর জুড়ে নেতার ডানা”

Leave a Reply