কাবার ইমাম ক্ষুব্ধ

0

কাবার ইমাম ক্ষুব্ধ
মোঃ রুহুল আমিন

কাবার ইমাম ক্ষুব্ধ আজি
কেনো জানেন ভাই?
কাবায় এসে হাজিরা সব
ছবি তোলছে তাই।

অবাক হচ্ছেন ইমাম সাহেব
এমন কান্ড দেখে,
ভয়টা কেনো পাচ্ছে নাকো
নবীর ধূলি মেখে।

হজের নিয়ত তাওয়াফ হবে
রবের ভয়ে ডরে,
অশ্রু ঝরায় কাঁদছে নাকো
খুশি নিচ্ছে ভরে।

কাবায় দেখো ধুম পড়েছে
ছবি তোলা নিয়ে,
কালো পাথর সামনে রেখে
পোষ্ট করছে গিয়ে।

হজের নামে ফায়দা হাসিল
করছে হাজি গণে,
হাজি খেতাব পেয়ে গেলাম
ভাবছে মনে মনে।

এমন হাজির সংখ্যা অনেক
বাড়ছে দিনে দিনে,
হজের সওয়াব বৃথাই যাবে
রবের খুশি বিনে।

কিসের আশায় হজে গমন
কোন্ নিয়তে যাবে,
বিচার দিবস এলেই তখন
রবের থেকে পাবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “কাবার ইমাম ক্ষুব্ধ”

Leave a Reply