ধিক্কার

0

 

পেটে আজ বড্ড ক্ষুদা কি যে করি
একটু খাবার আশায় খুঁজে ফিরি
ভেঙে তাই লকডাউনের নিয়ম শর্ত
চলে যাচ্ছি অন্যত্র ।
যেথায় খাবার মিলবে যত্রতত্র।
সেথায় গিয়ে দেখি একি অবস্থা
খাবারের নাই কোনো ব্যাবস্থা ।
নিজের পেটের ক্ষুদা সামলে নিলেও
পারি নাহি সন্তানকে অভুক্ত রাখতে ,
একটু খাবারের আশায়
তাই আমি লকডাউন নিয়ম ভাঙ্গি।

শহরের পথে আসি
খাবার যেথায় পাব অনেক বেশি।
এই আশাতে ঘুরি ফিরি
হয়না আশা পূণ ।
ওই যে দূরে মানুষ কত
চাইলে খাবার দেবে নাকি তত
বিশ্বাসে আজ মিলিয়ে শূর,
করুন চোখে দেখি চেয়ে
উল্লাসেতে সব আসছে ধেয়ে।
হটাৎ করে শরীর জুড়ে
যন্ত্রণা খাচ্ছে যেন কুড়ে কুড়ে
বাঁচতে হলে পালাই কোথায়
একটু খানি শান্তি পেতাম যেথায়
তবু হলনা শেষ রক্ষা,
বর্বরতা নাকি মানুষের শিক্ষা?
এমন শিক্ষা চাইনা আমি
বর্বরতা যেথায় দামী
গরিব আছি গরিব রব
তবু মানুষের কাছে হব না নত ।
ধিক্কার সে মানব জাতি
যাকে নিয়ে তোমরা করো মাতামাতি ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “ধিক্কার”

Leave a Reply