প্রতিশ্রুতি

0

মহান উত্তম শাবান মাসের
শবে বরাত রাত,
মুসলিম উম্মা আজ প্রার্থনায়
উঠায় যে দুই হাত।

জিকির তালিম মশগুল বান্দা
গভীর ধ্যাণে রয়,
ক্ষমাপ্রার্থী আর্জি জানায়
অন্তর কাঁদে ভয়।

মহান আল্লা- আহ্বানের ডাক
আমার কাছে চাও,
সকল চাওয়া পাওয়া আজকে
পূরণ করে নাও।

পাপ মোচনের——প্রতিশ্রুতি
পশুর লোমের ন্যায়,
অধিক পাপের পাপীর সবে
নিবেন মুক্তির দায়।

প্রভুর দয়ার জ্যোতি নামবে
ধরার বুকে আজ,
তাইতো আজকে চাওয়া পাওয়া
ভুলে সকল লাজ।

পাপ পূণ্যের ওই হিসাব করলে
মুক্তির উপায় নাই,
উত্তম রাতের অছিলায় আজ
পাপের ক্ষমা চাই।

মুসলিম জাতি আজকে রাতে
খুবই ভাগ্যবান,
মুমিন বান্দার প্রতি তিনি
সর্বদা দয়াবান।

মুশরিক বিদ্বেষ পোষণ ছাড়া
চাইবে যারা মাফ,
শিরিক ছাড়া সকল গুনাহ
আজকে হবে সাফ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “প্রতিশ্রুতি”

Leave a Reply