ফুলের বাগান

0

 

ফুল বাগিচায় রঙ্গীন ফুলের

অনেক সমারোহ,

জুঁই, চামেলী, কলমী, গাঁদা

ভ্রমর, পাখীর মোহ।

 

চালতা, পলাশ, ছাতিম ফুলে

ঘুম ভাঙ্গানী গায়

ওপার মেঘের ঢল নেমেছে

আপনি ভিজে যায়।

 

কেয়া, টগর, হাসনাহেনার

গন্ধে মাতাল মৌ–

শিউলী, চাপা, চালতা, জারুল

রঙের নানান ঢেউ।

 

কৃষ্ণচূড়া কানে কানে

বসন্তরে ডাকে,

গোলাপ,জবা মিষ্টি হেসে

আনমনা- জেগে থাকে।

 

সূর্যমুখী, রজনীগন্ধা

প্রেমের অজুহাতে–

সূর্য পানে চেয়ে চেয়ে

চোখ মেলেছে প্রাতে।

 

নীলপদ্ম, লালপদ্ম

দীঘির জলে নাচে—

অমন আদর জলের কোলে

কার কাছে আর আছে?

 

দোলনচাপা, গন্ধরাজে

বাতাস এলে দোলে,

ডালিয়া, ডুমুর মিতালী করে—

পাতার কোলে কোলে।

 

অপরাজিতা, বকুল ফুলে

বাগান বেড়ার ফাঁকে

মৌমাছিরা ঘ্রানের খোঁজে

পাখনা মেলে রাখে।

 

নয়নতারা, মল্লিকারা

সুবাস ছড়ায় ঘুমে—

রাতের মেঘে, প্রজাপতি

চুপটি করে চুমে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

2 Replies to “ফুলের বাগান”

Leave a Reply