খোকার ঘুম

0

 

মা শোনাল গল্প কত

ঘুমের দেশের গান,

ঘুম ত নাই খোকার চোখে

কল্প লোকের বাণ।

 

ঘুটঘুটে রাত তারার ঝলক

পূর্নিমারই রাত

সবাই ঘুমায়,খোকা জেগে

মা বসে তার সাথ।

 

নিদমহলের নীল পরীরা

ঘুম নিয়েছে কেড়ে–

“চাঁদের দেশে যাব আমি

নইলে-চাঁদটা দাও পেড়ে”।

 

“ডালিম কুমার কোন দেশেতে

কোথায় বা তার ঘর”?

প্রশ্ন কত খোকার মুখে

ভাবনা অবান্তর।

 

“সেই দেশেতে যাব আমি

সবুজ ঘোড়ার পরে

মুছব তাদের চোখের জলে

আসব নিয়ে ঘরে”।

 

“দেও পরী আর দৈত্য দানব

সামনে যদি আসে

তীর ঘনুকে করব ঘায়েল

ফিরব বিজয় শেষে”।

“আকাশটাকে ঘর বানাব

রোদের রঙ মেখে,

মা ছেলেতে থাকব দুজন

ঘুম পাড়িও বুকে”।

 

“কংকাবতী, ডালিমকুমার

সবাই বন্ধু হবে–

মেঘের ঢালে খেলব মিলে

সুখে, মহোৎসবে”।

 

মা হেসে কয়- “কি সব বলিস?

এবার ঘুমাও তবে—“

“ঘুমাই যদি পঙ্খীরাজে

উড়াল দিব কবে”?

 

“সাত সাগরের ওপার যাব

কি আছে ঐ খানে?

তোমায় নেব, খুঁজব দু’জন

অজানা গুপ্তধনে”।

 

ক্লান্তি নামে মায়ের চোখে

ঘুমাল এবার খোকা

গভীর হল রাতের আঁধার

মা জেগে রয় একা।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

2 Replies to “খোকার ঘুম”

Leave a Reply