0 হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও! আকাশ অর্ণবের চেয়ে বড় আকাশ ধরণীর চেয়ে বড় আকাশ ভাস্করের চেয়ে বড় আকাশ সৌরমণ্ডলের চেয়ে বড় আকাশ মানুষের চেয়ে বড় আকাশ তটিনীর চেয়ে বড় তাই আমি আকাশ হতে চাই। যে আকাশ সূর্য-চন্দ্র-তারাদের চেয়ে বড় আমি তো সেই আকাশই হতে চাই। কিন্তু নিজে কীভাবে আকাশ হবো? আমার কি সেই
Category: বাংলা কবিতা
0তুমি তো আমায় কোনোদিন ভালোবাসো নি শুধু আমিই তোমায় ভালোবেসে গেছি। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো কিন্তু যেমন চাঁদকে হাতের মুঠোয় পাওয়া যায় না তেমন আমার এ ভাবনাও—- অবাস্তব-অসম্ভব। আসলে কিছু ভাবনা আছে যেগুলি সত্য হয় না কিছু আশা থাকে যেগুলি পূরণ হয় না। আমার একটাই দোষ আমি অল্পতেই ভালোবাসতে জানি এ আমার বড় দুর্বলতা,
0আগের জন্মে আমি কী ছিলাম তা এ জন্মে জানি না। আমি কি আদৌ মানুষ ছিলাম না অন্য কিছু? আমার বাড়ি কোথায় ছিল? আমার জন্মভূমির নাম কী ছিল? আমার আত্মীয়-স্বজনের নাম কী ছিল? যাঁরা আমায় পৃথিবীর আলো দেখিয়েছিলেন তাঁদের নাম কী ছিল? আমার কি মনের মানুষ কেউ ছিল? আমি কী করতাম, চাকরি না ব্যবসা না অন্য
0যখনই আমি শুনি দূর থেকে ভেসে আসা আযানের সুর তখনই আমার মন চলে যায় আল্লাহর কাছে আমি পড়ে থাকি পৃথিবীতে। আমি যেন তখন আর আমার মধ্যে থাকি না কোনো এক অজানা মায়ার সাগরে আমার চিন্তা-ভাবনা সাঁতার কাটতে থাকে! আযানের কথায় আছে জাদু সেই জাদু প্রর্দশনীর সময় অজানা কোনো মায়ার জগতে আমার অভিসার হয় শুরু। আযান
0 আঁধার চিড়ে সাজেদুর রহমান আঁধার চিড়ে শূন্যে যে মুখ ভেসে ওঠে তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া সকল ধরা-ছোঁয়ার মাঝে । সে যে লুকিয়ে বেড়ায় গগন-তারার ফাঁকে ফাঁকে যায় হারিয়ে, যায় মিলিয়ে পাই না তারে, পাই না পরশ শুন্য দু’হাত ফিরে আসে, শূন্যতারই অন্ধকারে ! বহে ব্যথা বহ্নিজ্বালায় হৃদয়কোণের শুন্যপাড়ে তাকে যায় না
0 পৃথিবী একটু একটু ক’রে ঘুরছে আর আমরা একটু একটু ক’রে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এটা ভাবলেই যেন কেমন লাগে! সকাল হচ্ছে দুপুর হচ্ছে বিকাল হচ্ছে…রাত শেষ হয়ে যাচ্ছে…আবার সকাল হচ্ছে… এভাবেই আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। শুধু আমরাই ঐ দিকে এগোচ্ছি তা না পৃথিবীও এগিয়ে যাচ্ছে একই দিকে। প্রতিদিন কতকিছু আমাদের চোখের সামনে
0সত্য কথা বলার সময় ভয় লাগে না মিথ্যা কথা বলার সময় বুক কাঁপে। সত্য কথা ব’ললে মন হালকা হয় মিথ্যা কথা ব’ললে মনে চাপ বাড়ে। সত্য কথা বলা অভ্যাস করা উচিত একবার সত্য কথা ব’ললে বারবার সত্য কথা বলার অভিলাষ হবে, মিথ্যা কথা বলা বন্ধ করা উচিত একবার মিথ্যা কথা ব’ললে প্রতিটি কথায় মিথ্যা কথা
0আমি পথের ধুলো আমি বড় নগণ্য। মানুষজন আমায় মাড়িয়ে চলে যায়। শুধু কি মানুষ-জন? কুকুর-বিড়ালও। শুধু কি কুকুর-বিড়াল? যান-বাহনও। তবু আমি করি না প্রতিবাদ কারণ আমি পারি না ব’লতে কথা কারণ আমি পারি না ক’রতে লড়াই। তবু বলব ঈশ্বরের সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই এই সৃষ্টির তিনিই সৃষ্টিকর্তা কাজেই তিনি যে আমায় এই রূপে সৃষ্টি
0আমি যা চাই তা পাইনা, যা পাই তা চাইনা।তার মানে? আমার চাওয়া হয়না।তাহলে? এমনভাবে চাইতে হবে যেন পাওয়া যায়।সেটা কি? রাত জেগে লাল পুকুরের ধারে বসে থাকতে হবে যদি ‘সে’ আসে। যদি না আসে? বুঝতে হবে চাওয়া হয়নি। তাহলে? বার বার চাইতে হবে।যদি বার বার চাওয়ার পরও না আসে? আরও একবার চাইতে হবে। আরও একবার
0অমর একুশে বইমেলার ১১৬নং স্টলে পাবেন আমার গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’। বইটিতে মোট একশ’টির মত কবিতা রয়েছে। মূল্য মাত্র একশ’ দশ টাকা। একুশে বইমেলা ছাড়াও জাহানারা বুক হাউজ ( ১৩/১৪, লিয়াকত এভিনিউ মার্কেট, সদরঘাট) এ পাবেন আমার এ বই। সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।কেউ আমার কাছ থেকে বই পেতে হলে আমার ব্যক্তিগত নম্বর