উত্তর দাও জগদীশ্বর

0

আগের জন্মে আমি কী ছিলাম
তা এ জন্মে জানি না।
আমি কি আদৌ মানুষ ছিলাম না অন্য কিছু?
আমার বাড়ি কোথায় ছিল?
আমার জন্মভূমির নাম কী ছিল?
আমার আত্মীয়-স্বজনের নাম কী ছিল?
যাঁরা আমায় পৃথিবীর আলো দেখিয়েছিলেন তাঁদের নাম কী ছিল?
আমার কি মনের মানুষ কেউ ছিল?
আমি কী করতাম, চাকরি না ব্যবসা না অন্য কিছু?
এখন যেমন কবিতা লিখি
আগের জন্মেও কি কবিতা-টবিতা লিখতাম?
খুব জানতে ইচ্ছা করে এসব
কিন্তু পারি না।
আগের জন্মে আমি কী নামে পরিচিত ছিলাম?
আমার জন্মসাল কী ছিল?
আমার কি কোনো সন্তান ছিল?
আমি বাবা হয়েছিলাম না মা হয়েছিলাম নাকি সেই সৌভাগ্যও হয়নি?
আমার কি কখনও কোনো ভয়ানক অসুখ ক’রেছিল?
আমি কি বেড়াতে ভালোবাসতাম?….
নাঃ, কিছুই মনে নেই
আগের জন্মের কোনো কিছুই আমার মনে নেই!
কেন এমন ক’রলে জগদীশ্বর?
কেন ভুলিয়ে দিলে সবকিছু?
জন্ম-মৃত্যু তো তোমারই হাতে
আমি না জানলেও আমার আগের জন্মের কথা তো তুমি সবই জানো।
তবে উত্তর দাও, উত্তর দাও, হে জগদীশ্বর, উত্তর দাও।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/২/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply