মুখটা যেন বন্ধ

0

মাটির তৈরি মূর্তির চোখে
সম্মানের ভয় নেই,
অন্যায় করে… মন খুশিতে
থাকে আবার সেই।

ওদের মাঝে প্রাণটা নেইতো
জানি আমরা সবে,
প্রতিবাদের……. ভাষা নীরব
ভয়টা কিসে তবে।

তাইতো বলি প্রাণটা থাকতে
মূর্তির মত হও,
কিসের বড়াই করছো তুমি
সবার তবে কও।

তোমার সামনে কত অন্যায়
হচ্ছে দিবস রাতে,
মূর্তির মতই……..নীরব দর্শক
শক্তি আছে হাতে।

একদিন তুমি…… মাটির মূর্তি
দেখলে হাসি পেতে,
ওদের নিয়ে……. নানান কথা
দেখলে বলে যেতে।

আজকে তোমার মূর্তির মতই
মুখটা যেন বন্ধ,
দেখার চাহনি অমন ভাবেই
তবুও তুমি অন্ধ।

মানব মূর্তি….অনেক জনে
নিজের জন্য সাজে,
নেইতো বিবেক মূর্তির মতই
সেই মানুষের মাঝে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply