মূর্তির মত গড়া

0

মানুষ রূপে কেমন মানুষ
আমি সবার কাছে,
সত্যের পথে থাকার মতই
সাহস কিম্বা আছে।

জীবন থাকতে লাশটা আমি
কিসের এমন ডরে,
নিজের কাছে.. প্রশ্ন রেখে
জানতে ইচ্ছে করে।

মানুষ বাঁচে কয়শো বছর
হায়াত নিয়ে ভবে,,
ভীরুর মতই জীবন যাপন
করছি কেনো তবে।

বিবেকহীন ওই হৃদয় নিয়ে
গর্বে বুকটা ফুলি,
সঠিক কথা বলতে আবার
ক্যামনে ফুটে বুলি।

বেঁচে থেকেই অন্ধের মতই
চলি সর্ব ক্ষণে,
প্রাণটা থাকতে লাশটা যেন
ভাবছি মনে মনে।

যাদের দেহে ….জীবন আছে
তাদের ভাষা কড়া,
আমি যেন…….মানুষ রূপেই
মূর্তির মত গড়া।

ন্যায় ও অন্যায় দেখলে আমি
নির্বাক হয়ে থাকি,
নিজের সত্তা বিলীন করেই
মিথ্যা দিয়ে ঢাকি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply