ইংলিশ চাচা

0

দেশের মানুষ ভীষণ অবাক
চাচার কান্ড দেখে,
পাঁচশো টাকায় ভিনদেশী আজ
গেলো একটু বেঁকে।

অনেক আশা নিয়ে ছুটলো
পাছে ইংলিশ চাচা,
বললো চাচা পাঁচশো টাকায়
রাতের ক্ষুধা বাঁচা।

চাচার কথায় দেয়না সাড়া
তবুও চাচা চলে,
নানান ভাবে বোঝায় চাচা
টাকা পাওয়ার ছলে।

অনেক পথটা ছুটতে থাকে
টাকা চেয়ে চেয়ে,
লোকশরমে …পায়না ভয় যে
ভিনদেশীর ঐ পেয়ে।

এমন দৃশ্য…..ধারণ করে
ভিডিও যে করে,
মান খুয়েছে হাত পেতেছে
ভিনদেশীর তরে।

চাচার এমন জ্ঞান গরিমায়
দেশের মানটা ক্ষুন্ন,
বুঝলো নাকো ক্ষুধায় কাতর
চাচা কেমন খিন্ন।

পেটের ক্ষুধার জন্য গ্যাছে
দেশের সম্মান হানি,
পেটের ক্ষুধা নিবারণ করতে
চাইলো চাচা মানি।

অনেক জ্ঞানীই বলে গেছেন
ক্ষুধার জ্বালা নিয়ে,
প্রিয়ার চোখ ও ঘোলাটে হয়
ক্ষুধার রাজ্যে দিয়ে।

হায়রে দেশের মানুষগুলো
লজ্জা কারে বলো,
ক্ষুধার জ্বালায় হাত পেতেছে
জেলটা আবার হলো।

ভীষণ লজ্জা ভীষণ লজ্জা
ধনীরা আজ মরো,
দেশের মানুষ ক্ষুধায় কাতর
তোমরা প্রাসাদ গড়ো।

চাচার থেকে জানলো আবার
পেটে থাকলে ক্ষুধা,
মান সম্মানে কিসের বড়াই
নিজের কাছে শুধা?

পেটের ক্ষুধা চোখ দুটো আজ
অন্ধ করে দেছে,
হায়রে মানুষ ভাবলে ক্যামনে
আমার জন্য গ্যাছে।

বুঝতে হইলে আমার কথা
ক্ষুধা পেটে রাখো,
ভুল বুঝবে যে ..সে-ই দিনে
না খেয়ে তো থাকো।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply