ধনী পড়শি চাই

0

আমরা গরিব মানুষ গুলোর
ঈদের খুশি নাই,
মোদের কথা ভেবেই দেখার
সেই মানুষটি চাই।

নতুন পোশাক কেনার কথা
নাইবা দিলাম বাদ,
মনটা খুশি থাকবে তখন
পেলে পায়েস স্বাদ।

ঈদের দিনেই ধনীর বাড়ি
থাকে পায়েস ঘ্রান,
খাবার আশে কাঁদে খোকন
ছিঁড়ে যায় মোর প্রাণ।

অভাব মোদের নিত্য সঙ্গী
হয়না খুশির ঈদ,
নতুন পোশাক কেনার জন্য
ধরে খোকন জিদ।

ধনী পড়শি….. আছেন যারা
নিতো যদি খোঁজ,
মিষ্টি পায়েস …মোদের ঘরে
হইতো ঈদে ভোজ।

রোজার শেষে গগন পানে
উঠে ঈদের চাঁদ,
ঈদের খুশি মিলন মেলায়
ধনী গরিব কাঁধ।

ঈদের খুশির মিলন মেলায়
দেখবো ঈদের সাজ,
ধনী গরীব এক কাতারে
ঈদের মাঠে আজ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply