কবিতা বিপ্লব আফছানা খানম অথৈ

0

বিপ্লব

আফছানা খানম অথৈ

লড়াইয়ের ময়দানে
যেতে হবে সকল মুসলিমকে,
রক্ষা করতে হবে,
আল আকসা মসজিদ।
হে মুসলিম জাতি
কেনো তোমরা এখনো চুপসে আছো?
মুসলিম ভাইদের রক্তে রঞ্জিত
ফিলিস্তিনের গাজা ভুখণ্ড,
চারদিকে লাশের গন্ধ
মা-বোনদের চোখের জল
ঝরছে অনবরত।
আকাশ থেকে পড়ছে বোমা
ভাঙছে দালান,মরছে মানুষ,
ইহুদী হায়নাদের কাঁপছে না বুক
মিনিটে মিনিটে করছে বোমা নিক্ষেপ।
মা-বোন আর শিশুরা পাচ্ছেনা নিস্তার
ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত।
ফিলিস্তিনি জনতা মরতে প্রস্তুত
তবুও ছেড়ে দেবে না আলআকসা মসজিদ
মরণপ্রণ যুদ্ধ করবে
রুখবে ইহুদী হায়নাদের।
হে মুসলিম জনতা
আর চুপসে থেকো না,
ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও
বিপ্লবে ঝাঁপিয়ে পড়ো
রক্ষা করো আলআকসা মসজিদ
জয় হবে মুসলিমদের ইনশাআল্লাহ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply