0
কবিতা
জেগে উঠো নারী
আফছানা খানম অথৈ
তোমার আমার নিরাপত্তা
নেই আজ বাংলাতে
জেগে উঠো নারী এবার
চুপ থেকোনা রাতে।
ভয় পেয়ো না অন্যায়ে আর
রুখে দাঁড়াও আজ
মানবতার শত্রুদের
দাও কঠিন সাজ।
চুপটি করে থাকলে শুধু
হারাবে অধিকার
হায়নার দল সুযোগ পেলে
আঘাত হানবে বারবার।
আইনের পথ ধীর হলে
থেমো না প্রতিবাদে
সাহস নিয়ে দাঁড়াও সবাই
অন্যায়েরই বাঁধে।
নারী তুমি শক্তির প্রতীক
দুর্বল নও আর
ঐক্যবদ্ধ কণ্ঠে তোলো
ন্যায়ের জোরালো হুঙ্কার।
শিক্ষা শান্তি সচেতনতায়
গড়ো নতুন ভোর
নারীর সম্মান রক্ষায় এবার
জাগুক দেশজোড়।
অন্যায়ের এই অন্ধকারে
জ্বালো ন্যায়ের আলো
জেগে উঠুক প্রতিটি নারী
মাথা তুলে ভালো।

0