আলোকিত চাঁদ

0

রাসুল আমার ত্রিভুবনে
আলোকিত চাঁদ,
নুরের গঠন মানব দেহে
ছিলো নাকো খাদ।

শোনো তবেই কেমন ছিল
রাসুল জগৎ কুলে,
গভীর রাতে প্রভুর কাছে
কাঁদে দুহাত তুলে।

অনাবৃত কাউকে দেখলে
পোশাক কিনে দিতো,
নিজে কষ্টে থেকেও তাদের
আগে খবর নিতো।

খাবার তুলে দিতেন রাসুল
অনাহারের মুখে,
নিজে উপোস করেও হয়নি
রাসুল কভু দুখে।

বিশ্বাস করেন সকল মানুষ
স্বর্ণ রৌপ্য রেখে,
মজুদ মালের নয় খেয়ানত
কভু রাসুল থেকে।

রাসুলের ওই চলার পথে
কাঁটা বিছায় রাখে,
ফুল দিয়ে যে বরণ করতো
দেখা হইলে তাঁকে।

নামাজ রতো দিলেন মাথায়
উটের পঁচা ভুঁড়ি,
অবুঝ বলে ক্ষমা করলেন
রাসুলের নেই জুড়ি


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

One Reply to “আলোকিত চাঁদ”

Leave a Reply