গাছের মৃত্যু

0

যখন তোমরা গাছ কাটো
তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো?
ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে
যদি সেই কুড়ুল দিয়ে তোমায় আঘাত করা হয়
তোমার কি লাগবে না? তোমার চোখ থেকে কি জল বেরোবে না?
যখন গাছ কাটো তখন গাছও কাঁদে
অথচ গাছের চোখের জল তোমরা পাও না দেখতে,
কারণ গাছের চোখ আছে তবু তা অদৃশ্য তোমাদের কাছে
গাছের কান্না তাই তো তোমরা পাও না দেখতে।
প্রথমে গাছের একটা ডাল কাটা হয়
এরপর অন্য আর একটা ডাল
তারপর অন্য আর একটা,
এভাবে একসময় সম্পূর্ণ গাছটাই কেটে ফেলা হয়,
গাছটি মারা যায়।
যে সময়ে গাছটি মারা যাচ্ছে সে সময়ে তার সীমাহীন যন্ত্রণা
তোমরা বুঝতে পারো না,
শত শত দুঃখ পেয়ে শত শত অভিমান মুখ বুজে সয়ে
গাছটি নীরবে প্রাণত্যাগ করে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব
অণুগল্প লেখার নিয়ম- লেখক ডট মি

অনুগল্প লেখার নিয়ম: ছোট পরিসরে বড় গল্পের জাদুকরী কৌশল

একটি সার্থক অনুগল্প মানে কেবল শব্দের স্বল্পতা নয়, বরং অল্প কথায় একটি বিশাল ভাবনার জগত উন্মোচন করা। সাহিত্যের এই মাধ্যমটি
ফেসবুকে গল্প লেখার নিয়ম- লেখক ডট মি

ফেসবুকে গল্প লেখার ৯ টি নিয়ম: পাঠকদের মন জয় করার কার্যকরী কৌশল

বর্তমান সময়ে ফেসবুক শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি লেখক ও পাঠকদের একটি বিশাল মিলনমেলা। আপনার যদি সাহিত্যচর্চার শখ

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “গাছের মৃত্যু”

Leave a Reply