দম্ভের খেলা

0

বাংলার মুসলিম ধর্মের নামে
নিজের মতে চলে,
তাইতো জাতি বিভক্ত আজ
বহু নানান দলে।

ইসলাম নিয়ে বাংলার মুসলিম
অনেক বেশি জানে,
সেজন্যই তো দেখছি বাংলায়
কতোই নিয়ম মানে।

ইসলাম নিয়ে লিখতে ইচ্ছে
মনে আজি জাগে,
কেনো আজকে ইসলাম এতো
দলে দলে ভাগে।

আল হাদীস ওই ধর্মের প্রচার
সহীহ শুদ্ধ বলে,
ওরাই নাকি একমাত্র সঠিক
নিয়ম মেনেই চলে।

ইসলাম প্রচার প্রসার করছে
যেন এমন ভাবে,
আল হাদীস ওই ধর্মের প্রচার
শুধু জান্নাত পাবে।

ইসলাম নিয়ে চলছে তুমুল
দম্ভের একটা খেলা,
হাদীস নিয়ে… একে অপর
মারছে শুধু ঠেলা।

অনেক দলে বিভক্ত আজ
সহীহ শুদ্ধ নিয়ে,
নতুন নতুন নিয়ম মেনেই
চলে হাদীস দিয়ে।

কতোই কালের কালের সাক্ষী
আছে আলেম গণে,
এখন দেখছি…. নতুন নিয়ম
মানে অনেক জনে।

আল হাদীস ওই ধর্মের মুসলিম
একটু ভিন্ন মতে,
বলছে তারাই… আমরা শুধুই
আছি সঠিক পথে।

এতো অনেক নিয়ম কানুন
কোথায় আগে ছিলো,
পাইনি কেনো অনেক মুসলিম
দায়ি কেবা নিলো।

এক কাতারে আসবে কবে
আলেম জ্ঞানী সবে,
আলেম সমাজ কেনো থাকবে
ভিন্ন মতেই তবে।

ইসলাম নিয়ে এমন বিরোধ
নিবো ক্যামনে মেনে,
আলেম সমাজ কেনো আজকে
রাখে ইসলাম টেনে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply