দেশ দরদী দেশে সুন্দর

0

দেশ দরদী দেশে সুন্দর
বন্যেরা যে বনে,
দেশদ্রোহীগণ বনের পশু
বলবে জনে জনে।

দেশের প্রতি অগাধ মায়া
মনটা তাহার খাঁটি,
সোনার চেয়ে অনেক দামি
ভাবে দেশের মাটি।

স্বদেশ প্রেমী দেশ দরদী
আবাস গড়ে দেশে,
মুখোশ পরা দুর্নীতিবাজ
যাবে সেতো ভেসে।

স্বদেশ ছেড়ে দেশদ্রোহীগণ
বিদেশ দেবে পাড়ি,
দেশের সম্পদ পাচার করে
করছে বাড়ি গাড়ি।

মধুর কথায় মন জড়িয়ে
অর্থ লোপাট করে,
বিচার ওদের করতে হবে
রেখে আয়না ঘরে।

দেশের শত্রু জেনো ওঁরাই
মুখোশ পরে থাকে,
খুব সহজেই দেশদ্রোহীর
যায়না চেনা তাকে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “দেশ দরদী দেশে সুন্দর”

Leave a Reply