ধান্দায় খাচ্ছে লুটে

0

মানুষ বাঁচে একশো বছর
কিংবা তাহার কম,
নিজের নজির প্রকাশ করে
ছাড়ে গর্বের দম।

দিবস রাতে টাকার পিছে
শুধুই মানুষ ছুটে,
অর্থের মোহে অন্যের অর্থ
ধান্দায় খাচ্ছে লুটে

জীবন নিয়ে হিসাব নিকাশ
নাইবা তারা করে,
ভাবতো যদি ছাড়বে ভূবন
যাবে আঁধার ঘরে।

ভাবার সময় নেইতো কোনো
পাইলে অর্থ টাকা,
ধনসম্পদ যে থাকবে হেথায়
লাশটা বাঁশে ঢাকা।

তবুও মানুষ গড়তে থাকে
সবই মনের মতো,
সম্পদগুলো ভাগ করে নেই
নিজের মত কতো

এমন ভাবনা কয়’জন ভাবে
যেতেই হবে চলে,
হিংসা বিদ্বেষ করছে শুধুই
নিজের নিজের বলে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যুগের কবি

আমি হলাম যুগের কবি যুগের কথা বলি, সত্যের পথে চলব সদাই ভাঙব শৃঙ্খল গলি। অন্যায়েরই কালো ছায়া রুখব কলম ধরে,

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, জঠরের অন্নলোলুপ আর্তি নয়, সত্তার আদিম অনিবার্যতা,অস্তিত্বতত্ত্বের অনিবার্য উপপাদ্য, নিজেকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন অভাবের দর্শনে দীক্ষিত,

অ আর ক খ শব্দ শিখি

ভোর হলো ওই সূর্য ওঠে বাগান জুড়ে ফুলটি ফোটে খোকন সোনা মেলল দুটি আঁখি। বইটি নিয়ে কাঁধের ঝোলায় দুলছে তারা

স্কুলে চল

ভোর হলো ওই সূর্য ওঠে ফুলের কুঁড়ি বাগান ফোটে নতুন বেশে তৈরি হব আজ। ব্যাগটি নিয়ে কাঁধের ওপর দুপুর বেলা

One Reply to “ধান্দায় খাচ্ছে লুটে”

Leave a Reply