পরম প্রিয় দাদি

0

পরম প্রিয় দাদির ছিল
আদর মাখা মুখ,
দেখলে দাদির সোনা মুখটা
পেতাম মনে সুখ।

দাদির সাথে খুব আদরে
ছোট বেলা কাটে,
দাদির হাতটা ধরে যেতাম
ফসল ভরা মাঠে।

গাঁয়ের বাড়ি ঘুরে বেড়াই
দাদির কোলে চড়ে,
হাতটা ছাড়া হাঁটতে গিয়ে
যেতাম তবে পড়ে।

দাদি আমায় চোখে চোখে
রাখতো সারাক্ষণ,
দাদির সাথে খেলায় মেতে
খুশি থাকতো মন।

দাদির কোলে পিঠে চড়ে
সবখানেতে ঘুরি,
দাদির আদর ভালোবাসার
ছিল নাকো জুড়ি।

দাদির থেকে থাকলে দূরে
নিত্য নিতো খোঁজ,
বলতো দাদি কথা বলবে
আমার সাথে রোজ।

আমায় ছেড়ে অচিনপুরে
পাড়ি জমায় দাদি,
দাদির স্মৃতি মনে পড়লে
একলা বসে কাঁদি।

দাদির সাথে অনেক স্মৃতি
আছে জীবন জুড়ে,
মনের কোণে উঠছে ভেসে
যাচ্ছে হৃদয় পুড়ে।

চোখে মুখে দাদির স্মৃতি
ক্যামনে আজি ভুলি,
দাদির জন্য জায়নামাজে
হাত দুটো যে তুলি।

হে দয়াময় পরওয়ারদিগার
দাদি থাকুক ভালো,
কবর ঘরটা —ঝলমলিয়ে
রেখো নূরের আলো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

Leave a Reply