রক্তের দামে কেনা

1

 

স্বাধীনতা লক্ষ প্রাণের
রক্তের দামে কেনা,
সোনার দেশের দামাল ছেলে
ওরাই মুক্তি সেনা।

দেশের ভূমির রক্ষার স্বার্থে
রাখলো জীবন বাজি,
পতাকাটা অটুট রাখতে
জীবন দিতে রাজি।

শাসন শোষন নির্মূল করতে
মরণ লড়াই করে,
স্বাধীনতা রক্তের স্রোতে
এলো মোদের ঘরে।

স্বাধীনতার বিজয় নিশান
পাইনি কারোর দানে,
বাংলার দামাল সন্তানগণে
জীবন দিয়ে আনে।

আগুন ঝরা দিনের কথা
ক্যামনে ভুলে যাবো,
বিজয় নিশান দেখলে মোরা
শহীদ স্মৃতি পাবো।

বিজয় দিনে বিজয় নিশান
নিয়ে শপথ করি,
বিভেদ ভুলে সবাই মিলে
দেশটা মোরা গড়ি।

আমরা এখন স্বাধীন জাতি
থাকবো মোরা মানে,
দেশের স্বার্থে বাজুক প্রাণে
একই সুরের তানে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply