রাত

4

তামাম বিশ্বে রং ছিটিয়ে
রাতের পরশ মেলে,
মনে হয় তার মেশক অম্বর
সুঘ্রাণে মাতিয়ে তোলে৷

রাত আপনার সৌরভ বিলে
গৌরবে সবে দোলে,
মানব সকল তোমার ঘ্রাণে
দখিনা জানালা খুলে৷

তোমার প্রদীপ দিপ্ত হলে
সোনালী তিলক পড়ে,
আকাশের ঐ তারকা মেলা
যেন বাগানের খেলে৷

তোমার হৃদয়ে বিজলী চমকালে
মেঘের কেশের জারে,
যেন চেহরায় মিষ্টি বসন্ত
গলাই মুক্তা ঝরে৷

তোমার প্রেমে সকল সৃষ্টি
কাজলে বরণে নেয়,
বুকের গহীনে মোদের বাধনে
প্রীতিতে বাঁধিতে চায়৷

দিন তার স্বীয় প্রাণ হারিয়ে
রাতের কসম খায়,
তাহার রাজ্যে সকল মাখলুক
তার মহত্ত্ব গায়৷

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

4

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবি, প্রবন্ধকার ও আলোচক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

One Reply to “রাত”

Leave a Reply