স্বাগতম হেমন্ত ঋতু

1

এক অপরূপ রূপে  সজ্জিত হেমন্ত ঋতু,

শরৎ নিয়েছে বিদায়,দিয়ে কুয়াশার সেতু।

শিশির সকালে ভেজা, ঘাস হালকা কুয়াশায়,

প্রকৃতিতে বেজে ওঠে ,শীতের আগমনী বার্তায়।

ঘাসের মাথায় হীরার মতো,শিশির ঝলমল,

বাগানে শিউলি কামিনী ফুলের ঘ্রাণে টলমল।

সোনালি পাকা  ধান, ঘরে তোলার হিড়িক

কৃষক- কৃষাণি ,মাতে আনন্দে ,সবাই  বেদিক।

বৈচিত্র্য রূপে চলে শীত-গরমের  খেলা,

সকালে ঠাণ্ডা দুপুরে উত্তপ্ত সূর্যের মেলা।

বাংলাদেশে এ ঋতুতেই প্রধান ফসল ধান,

সারা বছরের মুখের অন্ন এ সময় জোগান।

মহাজন থেকে ধার নেওয়া, সব  পাওনায়

পরিশোধের সুযোগ হয়,ঘরে  ফসল আনায়।

হেমন্ত এলে পাল্টে যায়   মানুষ ও প্রকৃতি

ঘরে ঘরে নবান্ন উৎসব ,চারদিকে সম্প্রতি ।

গ্রাম বাংলায় পায়েস পিঠার কত  আয়োজন,

চিড়া-মুড়ি খইয়ের স্বাদে আরো নানা রন্ধন।

হেমন্ত এলে খুশিতে জেলে, ছোটো নৌকায়,

মাছ ধরার সাড়া পড়ে ,খালে বিলে ডোবায়!

হেমন্ত এলে মানব মনে খুশিতে বাজে বাঁশি

মুখের হাসিটা অন্য সময়ের  চেয়ে বেশি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবি, প্রবন্ধকার ও আলোচক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

One Reply to “স্বাগতম হেমন্ত ঋতু”

Leave a Reply