এক অদম্য হিরো

0

এক অদম্য হিরো
মোঃ রুহুল আমিন
====================
বিশ্বব্যাপী.. জানবে এবার
সেই আলমের গল্প,
বাস্তব হিরোর বাস্তব গল্প
নয়তো কোনো কল্প।

হিরো আলম জীবন যুদ্ধের
এক অদম্য শক্তি,
উচ্ছ্বাস ভরে করছে সবাই
আমজনতা ভক্তি।

আপন গুণেই ….গুণান্বিত
লড়ছে একাই আজি,
বিপ্লব শাক্তি ন্যায়ের যোদ্ধা
রাখে জীবন বাজি।

একতারার ওই সুর উঠেছে
বগুড়া বাসির ঠোঁটে,
বিজয় করে আনবে সবাই
এবার বিপুল ভোটে।

জ্ঞানীগুণীই….আসছে সবাই
ছুটে হিরোর প্রেমে,
কাঁধে কাঁধটা…মিলিয়ে আজ
সেলফি রাখে ফ্রেমে।

হিরো আলম নিয়ে আজকে
করছে সবাই গর্ব,
বিবেক বোধে অধিক জ্ঞানী
নেইতো কোনো দর্প।

হৃদয় উজাড় করে থাকেন
গরিব দুখের পাশে,
তাইতো সবাই আপন টানে
হিরোর ভালো-বাসে।

বিপুল ভোটে বিজয় করে
হবে সবাই ধন্য,
গ্ৰামে গঞ্জে ভোট চাইতে আজ
যাচ্ছে হিরোর জন্য।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply