এম পি হবো

0

রাজনীতিতে নাম লিখাবো
দেশ বিদেশে যাবো,
একবার শুধুই এম পি হলে
শত বাজেট পাবো।

বাড়ি করবো গাড়ি কিনবো
বাজেট টাকায় আগে,
আমার পিছে থাকবে যারা
দিবো তাদের ভাগে।

সামনে পিছে থাকবে কিছু
স্বজন বন্ধু খাঁটি,
ডাকার সাথে আসবে নিয়ে
ঢাল বা সড়কি লাঠি,

সন্ত্রাস দিয়ে তুলবো চাঁদা
করবে কে’বা মানা,
এম পি নামে রুখবো সবি
আইন কানুন জানা।

আমার সিটে খাসের জমি
দলের কর্মী খাবে,
কিছু বললে সেই জনতা
কঠিন সাজা পাবে।

আমায় নিয়ে মিছিল মিটিং
করবে তবে যারা,
ভিজিটিং কার্ড ভাতার কার্ড
পাবে আগে তাঁরা।

আমার নামে নিউজ করলে
করবো তাঁকে গুম,
মামলা দিতে গেলে তাদের
হারাম রাতের ঘুম।

আমার যতো সন্ত্রাস আছে
থাকবে নাকো কেস,
আমার নামে কাঁপবে জানি
সারা বাংলা দেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply