কবিতা কামাই ছাড়া জামাই আফছানা খানম অথৈ

0

কবিতা
কামাই ছাড়া জামাই
আফছানা খানম অথৈ

কামাই ছাড়া জামাই ভালো না
ওগো সুন্দরী ললনা,
বেকার জামাইর পিছে ঘুরে
বৃথা সময় নষ্ট করো না।
কর্মহীন জামাইর
নাই কোন কদর,
যখন তখন শুনতে হয়
বউয়ের অসৎ আচরণ।
কর্মগুনে গুনি পুরুষ
রুপের গুনে নারী,
সংসার ধর্ম পালন করতে
লাগে টাকার খনি।
বেকার জামাই বউয়ের বোঝা
সর্ব লোকে কয়,
এমন জামাই থাকার চেয়ে
না থাকলে ভালো হয়।
বেকার জামাই দেশের বোঝা
জ্ঞানী লোকে কয়,
এদের দ্বারা হয়না কখনো
দেশের কোন উন্নয়ন।
অলস অবোধ তারা
নাই কোন কাণ্ড জ্ঞান,
সংসারের ঘানি টানতে হয়
বউকে সারাজীবন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply