বিনা পয়সায় হয়না খাবার

0

বহুদিন আগে রাজা রাজ্যেয়
এলাম জারি করে,
রাজ্যের যতো জ্ঞানীগুণীই
আসে রাজার তরে।

রাজা মশাই বলেন এক মাস
সময় লিখতে পাবে,
লিখলো সবাই চিন্তা ভাবনায়
অনেক ধাপে ধাপে।

জ্ঞানীগুণীই তাদের কাব্যিক
দিলো লেখার শেষে,
রাজা মশাই দেখেই বলেন
হয়নি লেখা হেসে।

হাজার শব্দের শোলক গুলো
ছোট করতে বলে,
জ্ঞানের কথা নিবেন মেনে
রাজার মতে হলে।

সপ্তাহ খানেক সময় দিলো
লিখতে সবাই থাকে,
রাজার মনের মত লিখবে
বিশ্বাস সবে রাখে।

বিপুল শোলক কর্তন করলো
রাজার কথা ভেবে,
ভাবলো সবাই এবার হয়তো
রাজা মেনে নেবে।

তবুও রাজার মানতে নারাজ
জ্ঞানীগুণীর বানী,
আরো কর্তন করতে পারেন
এটাই শুধু জানি।

কাব্যিক লেখক লেখার মানটা
ছোট লাইনে আনে,
লিখলো সবাই যায়না পাওয়া
খাবার কারো দানে।

রাজার মশাই লেখার মানটা
যাচাই বাছাই করে,
রাজ্যের মাঝে ঘোষণা হয়
বলে সবার তরে।

বিনা পয়সায় হয়না খাবার
সবাই জেনে রেখো,
রোজগার করে খাবার কিনতে
তোমরা সবে শেখো।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply