পড়তে বসে খোকন সোনা

0

সকাল থেকে খোকন সোনা
পড়তে বসে রোজ,
হরেক রকম পশু পাখির
বইয়ে করে খোঁজ।

পড়তে বসলে ক্ষুধা লাগে
ধরে কতো ভান,
খাবার এনে… পাশে বসে
ভাঙে মা’য়ে মান।

খোকন সোনা খাবার আগে
ধৌত করে হাত,
শরীর ভালো রাখতে খোকন
খাবে মাছ ও ভাত।

নতুন জামা আর নতুন পেন্ট
আরো সাথে টাই,
বইয়ের ব্যাগটা কাঁধে ঝুলায়
বলে স্কুলে যাই।

স্বরবর্ণের ওই অক্ষরগুলো
নিজে লিখতে চায়,
লিখতে গিয়ে হয় না লেখা
ভীষণ লজ্জা পায়।

উল্টে পাল্টে বইয়ের পাতা
দেখে খুশি হয়,
বানর বাঘ ও সিংহ রাজার
পায় না তবু ভয়।

খেলার ছলে আনন্দেতে
পড়া করে শেষ,
নতুন বন্ধুর সাথে খোকার
স্কুলে কাটে বেশ।

ছুটির ঘন্টা বেজে উঠলে
মন খুশিতে রয়,
নাচতে নাচতে ছুটতে থাকে
সবি করে জয়।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply