মানুষ নামের কলঙ্ক

0

মানুষ রূপে বনের পশু
আছে বাংলা জুড়ে,
মিশে গিয়ে মানব মাঝে
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।

পাথর দিয়ে মানুষ মারে
ওঁরা পশুর জাত,
বাংলাটাকে রাখতে ভালো
ভাঙতে হবে দাঁত।

এমন দানব ছিলো নাকো
প্রাক জাহেলি যুগে,
দেখে চেয়ে মরছে ক্যামনে
পাথর আঘাত ভুগে।

হত্যা যজ্ঞে উল্লাস করে
আনন্দে তাই মাতে,
বিবেকবোধে বলবে সবে
ওঁরা পশুর জাতে।

পাথর দিয়ে মানুষ মারে
দিনদুপুরে যাঁরা,
জন্ম ওদের বনের পশুর
দূষণ রক্ত ধারা।

পশুর রক্তে জন্ম যাদের
পশুর বোধে চলে,
রাক্ষুসগুলো হিংস্র রূপে
থাকে তাহার ফলে।

জবাব দিতে হও আগুয়ান
এসো সকল জনে।
চাঁদাবাজি …….সন্ত্রাসীদের
পাঠিয়ে দেই বনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply