যদি সারমর্ম না বুঝো

2

মেধা দিয়ে কি লাভ হবে,যদি আদর্শ না থাকে অন্তরে
শিক্ষা দিয়ে কি লাভ হবে,যদি কাজে না আসো
দেশ ও জাতির সামাজিক কর্মকান্ডের প্রান্তরে!
টাকা দিয়ে কি লাভ হবে,যদি চরিত্র থাকে কালো
আমার কাছে সেই উত্তম,যার চরিত্র হয় ভালো।
শক্তি দিয়ে কি লাভ হবে,যদি ধৈর্য না থাকে মনে
এর চেয়ে ভাই পাগল ভালো, সে ঘুরে বনে বনে।
সুখ দিয়ে কি লাভ হবে,যদি কষ্ট,কখনোই না আসে
তখন তুমি বুঝতে পারবে,প্রভু নেই তোমার পাশে,
বন্ধু দিয়ে কি লাভ হবে,বিপদে যদি না কাজে আসে
এর চেয়ে ভাই একলা থাকো,দিন বা বারোমেসে।
জানা দিয়ে কি লাভ হবে,যদি মানতেই না পারো
কম জেনে বেশি বুঝার মত,পন্ডিত্য এবার ছাড়ো?
বিশ্বাস দিয়ে কি লাভ হবে,যদি রাখো,মিথ্যায় ভরপুর
মিথ্যে দিয়ে সত্য রুখা যায় না,সত্যের জয় বহুদূর।
কবিতা পড়ে কি লাভ হবে,যদি সারমর্ম না বুঝো
নিজেকে নিজে তালাশ করে সত্যের রাস্তা খুঁজো?

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

One Reply to “যদি সারমর্ম না বুঝো”

Leave a Reply